Logo
| বঙ্গাব্দ

কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসা পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণী

  • আপডেট টাইম : 20-02-2025 ইং
  • 402824 বার পঠিত
কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসা পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণী
রিপোর্টারঃ N/A

কাপ্তাই প্রতিনিধিঃ

কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসার দাখিল শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসার আয়োজনে ঈদ এ মিলাদুন্নবী, বার্ষিক পুরস্কার, বিদায় সংবর্ধনা, পাগড়ী প্রদান অনুষ্ঠিত হয়েছে। সহকারী মৌলভী মুহাম্মদ জাকির হোসেন এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মাদ্রাসা শিশু সনদ সভাপতি মো তফাজ্জল হক সওদাগর। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও মাদ্রাসা কমিটির সভাপতি মোঃ নুরুল আমিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসা ভারপ্রাপ্ত সুপার মাওলানা আবুল কাশেম।



বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি  লোকমান আহমেদ, সুইডিশ দারুল উলুম নুরাণী মাদ্রাসা পরিচালক হাফেজ মোকাম্মেল হোসেন, মাওলানা শামসুল হক পরিচালক, কাপ্তাই প্রজেক্ট নুরানী মাদ্রাসা, মাদ্রাসা কমিটির সদস্য মো.আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শাহাবুদ্দিন।



ঈদে মিলাদুন্নবীর উপর আলোচনা করেন- ইবতেদায়ী প্রধান কাজী জাহেদুল ইসলাম।এসময় হেফজ বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ মাহমুদুল হাসান সাজিদকে পাগড়ি প্রদান করা হয়। দোয়া, মুনাজাত শেষে  বিজয়ীদের মাঝে বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়। 



নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়