Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে যথাযথ ভাবগাম্ভীর্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

  • আপডেট টাইম : 21-02-2025 ইং
  • 423109 বার পঠিত
রাজস্থলীতে যথাযথ ভাবগাম্ভীর্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত
রিপোর্টারঃ N/A

রাজস্থলী প্রতিনিধিঃ


রাঙামাটির রাজস্থলীতে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস উদযাপন করা হয়েছে। 

শুক্রবার ২১শে ফেব্রুয়ারী প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে রাজস্থলী উপজেলা প্রশাসন,  সরকারি বিভিন্ন দপ্তর, রাজস্থলী প্রেস ক্লাব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী অঙ্গসংগঠনসহ উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। 


মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরেই শত শত মানুষ রাজস্থলী কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়।


এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র, উপজেলা স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শিবলী শফিউল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান, শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরীসহ সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়