Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ভোটাধিকার বিষয়ক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 20-03-2025 ইং
  • 452277 বার পঠিত
খাগড়াছড়িতে ভোটাধিকার বিষয়ক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়িতে উপজেলা ইয়ুথ গ্রুপ ও নাগরিক প্লাটফর্মের আয়োজনে ও তৃণমূল উন্নয়ন সংস্থার আস্থা প্রকল্পের আওতায়  সংবেদনশীল ও অহিংস সমাজ প্রতিষ্ঠা, গণতান্ত্রিক সুশাসন এবং ভোটাধিকার বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিপাদ্যের বিষয় ছিল "আস্থার মূলনীতি সাম্প্রদায়িক সম্প্রীতি।"

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে জেলা সদর গাছবান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতিত্ব করেন জেলা নাগরিক প্লাটফর্মের যুগ্ম আহ্বায়ক ত্রিনা চাকমা।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন তৃণমূল উন্নয়ন সংস্থার রিপোর্টিং ও মনিটরিং কর্মকর্তা মিহির কান্তি ত্রিপুরা। পরে গাছবান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপতি দেওয়ান, ভাইবোনছড়া ইউনিয়নের সদস্য পূর্ণ ভূষণ ত্রিপুরা, নারী কার্বারী রেখা চাকমা প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভার পাশাপাশি গান, কবিতা আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে ভোটাধিকার বিষয়ে নাগরিকদের  সচেতনতা বৃদ্ধি বিষয়ক নাটক প্রদর্শন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়