Logo
| বঙ্গাব্দ

মহালছড়িতে ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • আপডেট টাইম : 23-03-2025 ইং
  • 430361 বার পঠিত
মহালছড়িতে ছাত্রলীগ নেতা গ্রেফতার
রিপোর্টারঃ N/A

মহালছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজার এলাকা থেকে পুলিশের বিশেষ অভিযানে আটক করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মো. হামিদুল ইসলাম (২৮) কে। তিনি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদে ছিলেন বলে জানা গেছে।

রবিবার (২৩ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি থানার এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযানটি পরিচালনা করে মহালছড়ি-গুইমারা সড়কের মাঝামাঝি সিন্দুকছড়ি বাজার এলাকা থেকে তাকে আটক করেন।

আটককৃত হামিদুল ইসলাম মহালছড়ি টিএনটি পাড়ার মো. শামসুল হকের ছেলে। হামিদুল মহালছড়ি কলেজে অধ্যয়নরত সময় সাধারণ ছাত্রদের মারধর, জোড়পূর্বক ছাত্রলীগের প্রোগ্রামে অংশগ্রহণ কারানো, চাঁদাবাজি সহ এলাকায় তার বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে।

এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, অপারেশন ডেবিল হান্ট অভিযান চালিয়ে তাকে গভীর রাতে আটক করা হয়। তার বিরুদ্ধে বেশ কয়েকটি রাজনৈতিক মামলা রয়েছে খাগড়াছড়ি সদর থানা ও মহালছড়ি থানায়। আইনি প্রক্রিয়া শেষে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়