Logo
| বঙ্গাব্দ

পানছড়িতে বৈসাবি উৎসবে বিজিবির উপহার প্রদান

  • আপডেট টাইম : 11-04-2025 ইং
  • 445141 বার পঠিত
পানছড়িতে বৈসাবি উৎসবে বিজিবির উপহার প্রদান
রিপোর্টারঃ N/A

পানছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির পানছড়িতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)'র জোন অধিনায়ক পাহাড়িদের প্রধান উৎসব বৈসাবি উৎসব পরিদর্শন এবং উপহার সামগ্রী বিতরণ করেন।

শুক্রবার (১১ এপ্রিল) বিকালে পুরাতন সনখোলা পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত বিঝু রংঢং পরিদর্শন করেন।  এসময় উপহার হিসেবে নগদ অর্থ সহ ফলের ঝুড়ি, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী, পানির পাত্র প্রদান করেন লোগাং জোন অধিনায়ক লে. কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়া।

এসময় তিনি পার্বত্য এলাকার শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষে উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।

বৈসাবি উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার নিমিত্তে সকলকে সহযোগিতা করার জন্য আহবান জানান।

পরিদর্শন ও উপহার সামগ্রী বিতরণকালে স্থানীয় নেতৃবৃন্দ, কার্বারী ও শিশু কিশোরসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়