Logo
| বঙ্গাব্দ

বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে ত্রিপক্ষীয় সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 05-05-2025 ইং
  • 380339 বার পঠিত
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে ত্রিপক্ষীয় সমাবেশ অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধিঃ

রাঙ্গামাটির জেলা রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ত্রিপক্ষীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (৫ মে) বেলা ১টায় উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে মান সম্মত শিক্ষা নিশ্চিতকরনে এই ত্রিপক্ষীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।


বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কনক বড়ুয়ার সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হেডম্যান ক্যসুইথুই মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক লিয়াকত আলী, জামাল উদ্দিন, আয়েশা বেগম, মোঃ নাইম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জিকু কুমার দে, আইয়ুব চৌধুরী, ডালিম বড়ুয়াসহ অভিভাবক এবং বিদ্যালয়ের শিক্ষার্থী।


এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো পড়ালেখা এবং রেজাল্টের জন্য নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হওয়ার কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী করে গড়ে তোলার জন্য শিক্ষক এবং অভিভাবকদের সবচেয়ে বেশি সচেতন হতে হবে। বিদ্যালয়ে এবং বাড়িতে তাদের জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে। শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের অনৈতিক কাজের সাথে যুক্ত হতে না পারে সেদিকেও সবাইকে লক্ষ্য রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়