নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটির লংগদুতে চলন্ত ছয় চাকা ট্রলি থেকে পড়ে সজল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত সজল উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি পূর্ব আদর্শ পাড়া এলাকার বাসিন্দা ও সাইদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সজল মৃগী রোগী ছিল। ট্রলিতে কাজ করতো। করল্যাছড়ি বাজার সংলগ্ন আনসার পোস্টের সামনে রাস্তায় চলন্ত ট্রলি থেকে পড়ে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথিমধ্যেই মৃত্যু হয়।
এবিষয়ে লংগদু থানার ওসি (তদন্ত) সরজিত জানান, করল্যাছড়িতে এক যুবকের মৃত্যু খবর শুনেছি। এব্যাপারে লংগদু থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |