Logo
| বঙ্গাব্দ

ট্রলি থেকে পড়ে যুবকের মৃত্যু লংগদুতে

  • আপডেট টাইম : 15-05-2025 ইং
  • 426156 বার পঠিত
ট্রলি থেকে পড়ে যুবকের মৃত্যু লংগদুতে
রিপোর্টারঃ N/A

নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটির লংগদুতে চলন্ত ছয় চাকা ট্রলি থেকে পড়ে সজল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত সজল উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি পূর্ব আদর্শ পাড়া এলাকার বাসিন্দা ও সাইদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সজল মৃগী রোগী ছিল। ট্রলিতে কাজ করতো। করল্যাছড়ি বাজার সংলগ্ন আনসার পোস্টের সামনে রাস্তায় চলন্ত ট্রলি থেকে পড়ে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথিমধ্যেই মৃত্যু হয়।

এবিষয়ে লংগদু থানার ওসি (তদন্ত) সরজিত জানান, করল্যাছড়িতে এক যুবকের মৃত্যু খবর শুনেছি। এব্যাপারে লংগদু থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়