Logo
| বঙ্গাব্দ

দীঘিনালা আশ্রয়কেন্দ্র ৩৬ পরিবারের মাঝে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : 02-06-2025 ইং
  • 450988 বার পঠিত
দীঘিনালা আশ্রয়কেন্দ্র ৩৬ পরিবারের মাঝে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ
রিপোর্টারঃ N/A

খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায়  টানা ৫ দিনের ভারী বর্ষণে পাহাড়ি ঢলে মাইনী নদীর পানি বেড়ে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এদিকে বন্যায় প্লাবিত পরিবার গুলো উপজেলা প্রশাসনের আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে।


আজ সোমবার (২ জুন) সকাল সাড়ে ১১টায় মেরুং ইউনিয়নের ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ৩৬ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে দীঘিনালা উপজেলা বিএনপি।


ত্রাণ সহায়তা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন। এ ছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী হাবিবুল্লাহ রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোতালেব হোসেন, ছাত্রদলের আহ্বায়ক মো. লোকমান হোসেন এবং কৃষক দলের সভাপতি মো. নজরুল ইসলামসহ অন্যান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিএনপি নেতারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব।

খাগড়াছড়ি জেলা বিএনপি'র সভাপতি ওয়াদুদ ভূইয়ার নির্দেশনায় আজকের এই ত্রান সামগ্রী বিতরণ। ভবিষ্যতেও সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়