মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচর প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেঙ্গল) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান, পিএসসি এর নির্দেশনায় নানিয়ারচর জোনের আওতাধীন বুড়িঘাটা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ তাওসিফ মুসাভভীর শাফিন এর উপস্থিতিতে সেনাবাহিনীর একটি দল দুর্গত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়
টানা পাঁচদিনের ঝড়বৃষ্টি ও ভূমিধসের ফলে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় ন অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে সেনাবাহিনী বাড়ি বাড়ি গিয়ে ১০ জন ক্ষতিগ্রস্তদের মধ্যে চাউল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করে ৪ জুন বুধবার সকালে।
সেনাবাহিনীর এই মানবিক সহায়তা স্থানীয়দের মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি তৈরি করেছে। তারা জানান, দুর্যোগকালে সেনাবাহিনীর এমন সহযোগিতা তাদের জন্য অত্যন্ত সহায়ক। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এবং নানিয়ারচর জোন জনকল্যাণে বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়োজিত থাকবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |