Logo
| বঙ্গাব্দ

বাঘাইছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফের ২ কর্মী আটক

  • আপডেট টাইম : 19-06-2025 ইং
  • 373627 বার পঠিত
বাঘাইছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফের ২ কর্মী আটক
রিপোর্টারঃ N/A

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ১১ কিলো নামক এলাকা থেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট( ইউপিডিএফ) এর অস্ত্রসহ দুইজন কর্মী'কে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন।


আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপর ১ টার দিকে সাজেকের ১১ কিলো এলাকায় বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মাসুদ রানার নেতৃত্বে লেঃ আয়মান ইনতিসার মজুমদার এ অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। 


জানা যায়, রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ১১ কিলো এলাকার। দীঘিনালা ও মারিশ্যা সড়কে চাঁদা আদায়ের সময় ইউপিডিএফের ২ জন কর্মীকে আটক করা হয়।


আটককৃতরা হলেন, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জ্ঞ‍্যানময় চাকমার ছেলে সুবল ওরফে সুগা চাকমা(৪০) 

ও একই উপজেলার কিরণ মোহন চাকমার ছেলে বিন্দুময় চাকমা(৪১)


বাঘাইহাট জোনের সূত্রে জানা যায়, আটকের সময় তাদের থেকে দেশীয় পিস্তল(এলজি) ১ টি, কার্তুজ ২ টি, এমুনেশন(বল) ৩ রাউন্ড, চাঁদা আদায়ের রশিদ(ল্যামিনিটিং)১২ টি, চাঁদা আদায়ের রশিদ বই ১২ টি, নগদ ৪০০ টাকা, মোবাইল ফোন ১টি, হিসাবের খাতা ১ টি, চাপাতি ১ টি, রামদা ১ টি, গুলতি/ বাটল ১ টি, নোটবুক ৪ টি, ব্যাগ ২ টি, চাদা আদায়ের হিসাবের কাগজ ২১ টি, রাফ খাতা বড় ১ টি জব্দ করা হয়।


বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মাসুদ রানা জানান, বিগত দিনেও বাঘাইহাট জোন অধীনস্থ শুকনাছড়া এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফ (মূল) পন্থী অস্ত্র সহ চাঁদাবাজ ধরতে সক্ষম হয়েছি। আমাদের কাছে তথ্য রয়েছে, ইউপিডিএফ(প্রসীত) দলের সশস্ত্র সদস্যরা দীর্ঘদিন ধরে অস্ত্রের মুখে স্থানীয় জনসাধারণকে জিম্মি করে উক্ত এলাকায় চাঁদাবাজি করে আসছে। গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় তিনি আরও বলেন ভবিষ্যতেও এই ধরনের অপারেশন কার্যক্রম অব্যহত থাকবে। দেশের  সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা অটুট রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় কাজ করে যাচ্ছে। বাঘাইহাট জোন কোনও অবস্থাতে কোন সশস্ত্র সন্ত্রাসীকে বা পাহাড়ে শান্তি বিনষ্টকারীকে বিন্দু পরিমাণ ছাড় দিবে না। বাঘাইহাট জোনের অওতাধীন, যেখানেই চাঁদাবাজি বা সন্ত্রাসী কার্যক্রম করবে সেখানেই বাঘাইহাট জোন অপারেশন কার্যক্রম পরিচালনা করবে। পরবর্তী আইনি ব্যবস্থা হিসেবে জব্দকৃত মালামাল ও আসামিদেরকে বাঘাইছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানান বাঘাইহাট জোন কমান্ডার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়