Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়ির সীমান্তে আবারও ১৫ জনকে বিএসএফ'র পুশইন

  • আপডেট টাইম : 26-06-2025 ইং
  • 336872 বার পঠিত
খাগড়াছড়ির সীমান্তে আবারও ১৫ জনকে বিএসএফ'র পুশইন
রিপোর্টারঃ N/A

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছির মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে ফের পুশ-ইনের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে শান্তিপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নারী ও শিশুসহ ৯ জনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেয়। একই দিনে পানছড়ি সীমান্ত দিয়ে আরও ৬ জনকে পুশ-ইন করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম জানান, পুশ-ইন হওয়া ৯ জনের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তাদের বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে এবং তারা বিজিবির তত্ত্বাবধানে রয়েছে। পরিচয় যাচাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, এর আগেও পাঁচ দফায় ১৪৫ জনকে পুশ-ইন করা হয়। আজকের ঘটনায় এ সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬০। পূর্বের পুশ-ইন হওয়া ব্যক্তিদের যাচাই শেষে পরিবারের কাছে ফেরত পাঠানো হয়েছে। নতুন করে আসা ১৫ জনের ব্যাপারেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে।

চলতি বছরের ২৭ এপ্রিল থেকে এ পর্যন্ত ছয় দফায় মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে এই পুশ-ইনের ঘটনা ঘটেছে।

স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বিশ্লেষকরা বিষয়টিকে উদ্বেগজনক বলে মনে করছেন এবং কূটনৈতিক সমাধানের তাগিদ দিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়