হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ রাঙ্গামাটির রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জুন) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে উপজেলা পরিষদে সম্মেলন কক্ষে এই আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
এসময় পুরো উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, চলমান এইচএসসি পরীক্ষা, মাদক পরিস্থিতি, মানসম্মত শিক্ষা নিশ্চিত, বাল্যবিবাহ রোধ ইত্যাদি বিষয়ে গুরুত্বারোপ করা হয় এবং সেবা নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |