Logo
| বঙ্গাব্দ

"আমাদের ধৈর্য্যের বাঁধ ভাঙাবেন না—দেশ রক্ষায় রাজপথে থাকবো"

  • আপডেট টাইম : 16-07-2025 ইং
  • 329737 বার পঠিত
"আমাদের ধৈর্য্যের বাঁধ ভাঙাবেন না—দেশ রক্ষায় রাজপথে থাকবো"
রিপোর্টারঃ N/A

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধিঃ

সারাদেশে আইনশৃঙ্খলার চরম অবনতি, প্রশাসনের নির্লিপ্ততা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও শক্তিশালী প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে জেলা সদরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে গিয়ে সমাবেশে রূপ নেয়।



স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান (সাগর)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন রানা, যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ,সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাশ, সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল আলমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।



ধৈর্য্যের বাঁধ ভাঙলে রাজপথে সুনামি হবে:


সমাবেশে বক্তারা বলেন, "আওয়ামী লীগ ও তাদের ছাত্র সংগঠনের লুঙ্গির নিচে লুকিয়ে থাকা গুপ্ত সংগঠন দেশকে গভীর ষড়যন্ত্রের দিকে ঠেলে দিচ্ছে। দেশের সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলছে একটি অপশক্তি। কিন্তু বিএনপি ধৈর্য্য ধরে পর্যবেক্ষণ করছে—তবে ধৈর্য্যের বাঁধ ভাঙলে রাজপথে সুনামির মতো জবাব আসবে।"



তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেলে আপনারা এক ঘন্টাও টিকতে পারবেন না। দেশ ও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"



নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়