Logo
| বঙ্গাব্দ

শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজস্থলীতে ছাত্রদল নেতা বহিষ্কার

  • আপডেট টাইম : 13-08-2025 ইং
  • 303554 বার পঠিত
শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজস্থলীতে ছাত্রদল নেতা বহিষ্কার
রিপোর্টারঃ N/A

রাজস্থলী প্রতিনিধি

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকায় রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করেছে রাজস্থলী উপজেলা ছাত্রদল।

মঙ্গলবার রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি এবং সদস্য সচিব সাজন তঞ্চঙ্গ্যার সিদ্ধান্ত মোতাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান রুবেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা যায়, বাঙ্গালহালিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. ইউনুস আলীকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার স্পষ্ট প্রমাণ থাকায় দলের সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়