Logo
| বঙ্গাব্দ

বাঘাইছড়িতে জামায়াতে ইসলামীর দাওয়াতী সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 19-09-2025 ইং
  • 479118 বার পঠিত
বাঘাইছড়িতে জামায়াতে ইসলামীর দাওয়াতী সভা অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে বৃহত্তর মুসলিম ব্লক বাজারে এক দাওয়াতী সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে মুসলিম ব্লক বাজারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাঘাইছড়ি পৌরসভা জামায়াতের সভাপতি মাওলানা নেয়ামত উল্লাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা জামায়াতের সেক্রেটারি মনসুরুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহাম্মদ, জেলা মজলিশে শুরা সদস্য এ্যাডভোকেট রহমত উল্লাহ এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি জাফর আহাম্মদ সহ উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই বিপ্লবের শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একইসঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি-২৯৯ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মোখতার আহাম্মেদকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়