Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে টাইফয়েড টিকাদান কর্মসূচির সমন্বয় সভা

  • আপডেট টাইম : 25-09-2025 ইং
  • 418001 বার পঠিত
নানিয়ারচরে টাইফয়েড টিকাদান কর্মসূচির সমন্বয় সভা
রিপোর্টারঃ N/A

নানিয়ারচর প্রতিনিধি

রাঙামাটির নানিয়ারচরে টাইফয়েড টিকাদান কর্মসূচি ২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আতাউর রহমান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেসা।

বক্তারা টাইফয়েড রোগের ঝুঁকি ও প্রতিরোধে টিকা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, সময়মতো টিকা গ্রহণ করলে শিশু-কিশোরসহ সব বয়সের মানুষকে এ রোগ থেকে সুরক্ষা দেওয়া সম্ভব। তারা এ কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনগণকে সহযোগিতা করার আহ্বান জানান।

সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, গণমাধ্যমকর্মী, স্বাস্থ্যকর্মী ও সেবিকারা উপস্থিত ছিলেন। তারা একযোগে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ক্যাম্পেইন সফল করার ওপর জোর দেন।

আয়োজকরা জানান, সরকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, গ্যাভি (Gavi), পাথ (PATH), ইউনিসেফ (UNICEF) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) এর সহায়তায় এ টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মোট ১৮ কর্মদিবসে এ কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে প্রথম দুই সপ্তাহে (১২-৩০ অক্টোবর) শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় টিকাদান কেন্দ্রে, আর পরবর্তী দুই সপ্তাহে (১-১৩ নভেম্বর) কমিউনিটি পর্যায়ে গ্রাম ও শহরের নিয়মিত টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়