নিজস্ব প্রতিবেদক
ভারত থেকে চোরাই পথে অবৈধ ভাবে ভারতীয় সিগারেট দেশে ঢুকছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। মারিশ্যা হতে খেদারমারা এলাকা হয়ে দুরছড়ি পাবলাখালী এলাকার মধ্য দিয়ে পেয়ারা ছড়া লেম্বু ছড়ি এলাকায় অবৈধ মাদকের চোরাচালান আসে। পরে সেখান থেকে দীঘিনালা ও খাগড়াছড়িতে ভারতীয় অবৈধ মাদকের চোরাচালান যায় বলে তথ্য পাওয়া যায়।
তথ্যের ভিত্তিতে লংগদু জোনের জোন কমান্ডার লে. কর্নেল মীর মোর্শেদের নির্দেশনায় উপ অধিনায়ক মেজর রিফাত উদ্দিন আহমেদ লিওনের তত্ত্বাবধানে সাব-জোন কমান্ডার মেজর ফেরদৌস এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার রফিকের নেতৃত্বে দুইটি বিশেষ অপারেশন দল গতকাল লেম্বুছড়ি মদন ঘাট এলাকায় নদীর ঘাটে ভীরতে দেখা গেলে সন্দেহের সৃষ্টি হয়ে। সেনাবাহিনীর সদস্যরা নৌকাটি আটকানোর চেষ্টা করলে চোরাকারবারী দল ঝড় বৃষ্টির মাঝে পালিয়ে যায়।
পরে তল্লাশি করে নদীর চরের মাঝখান হতে বস্তা বন্দী অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করতে সক্ষম হয় বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন। যার আনুমানিক বাজার মূল্য ২৫ থেকে ৩০ লক্ষ টাকা।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |