হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের দানোত্তম কঠিন চীবর দানোৎসব ২০২৫ ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নির্বিঘ্ন করার লক্ষ্যে সেনাবাহিনীর একটি টহল টিম দায়িত্ব পালন করেছে।
শনিবার (১ নভেম্বর) বিকাল ২টায় হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বৌদ্ধ ভান্তেদের কঠিন চীবর দান, অন্ন দান, বুদ্ধ পূজা, ধর্ম আলোচনা এবং বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা চলাকালীন সেনাবাহিনীর এই টিম দায়িত্ব পালন করে।
অনুষ্ঠানের শান্তি শৃঙ্খলা রক্ষায় এবং সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোনের অধীন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের একটি টহল দল ওই এলাকায় টহল পরিচালনা করেন এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
এসময় বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. তানভীর হাসান সিফাত অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন। তিনি আয়োজক কমিটি এবং স্থানীয় ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বী জনগণের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।
তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সকল জনগোষ্ঠীর নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই বিহারের ৬৩তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানাই। এই ধরনের ধর্মীয় উৎসব সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |