নানিয়ারচর প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিমুল এহসান খান।
এসময় উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর সারোয়ার কামাল, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক, সাবেক্ষন ইউপি চেয়ারম্যান সুপন চাকমা, বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ খীসা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমর কান্তি চাকমা, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় শহীদ দিবসের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানাবিধ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত সকলে শহীদ দিবসের গুরুত্ব ও এর যথাযথ আয়োজন নিয়ে মতামত প্রদান করেন। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |