Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে শীতার্ত রোগীদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ

  • আপডেট টাইম : 28-12-2025 ইং
  • 102924 বার পঠিত
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে শীতার্ত রোগীদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ
রিপোর্টারঃ খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে খাগড়াছড়ি পার্বত্য জেলার শীতার্ত ও অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। এরই অংশ হিসেবে ২৫০ শয্যা বিশিষ্ট খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি শীতার্ত রোগীদের মাঝে দুই শতাধিক শীতের কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) সকালে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, “শীতার্ত রোগীদের কষ্ট লাঘবে পার্বত্য জেলা পরিষদ সবসময় মানবিক উদ্যোগ গ্রহণ করে আসছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বস্তি নিশ্চিত করাও আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মো. শহীদুল ইসলাম সুমন, কংজপ্রু মারমা, খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. জয়া চাকমা, সিনিয়র কনসালটেন্ট ডা. সুবল জ্যোতি চাকমাসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। শীতবস্ত্র পেয়ে হাসপাতালের রোগী ও তাদের স্বজনরা সন্তোষ প্রকাশ করেন এবং এ মানবিক উদ্যোগের জন্য পার্বত্য জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয়দের মতে, পাহাড়ি অঞ্চলে শীতের প্রকোপ তুলনামূলকভাবে বেশি হওয়ায় এ ধরনের সহায়তা শীতার্ত মানুষের জন্য অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়