Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে রামিসার বিচার দাবিতে প্রতিবাদ মানববন্ধন

  • আপডেট টাইম : 24-05-2026 ইং
  • 126882 বার পঠিত
নানিয়ারচরে রামিসার বিচার দাবিতে প্রতিবাদ মানববন্ধন
রিপোর্টারঃ N/A
নানিয়ারচর প্রতিনিধি

সারাদেশে সংঘটিত ধর্ষণের ঘটনার দৃষ্টান্তমূলক বিচার ও আইনের কঠোর প্রয়োগের দাবিতে রাঙামাটির নানিয়ারচরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ মে) সকালে নানিয়ারচর প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন CREA প্রকল্পের নারী গ্রুপ, ইয়ুথ গ্রুপ এবং উপজেলা GECA কমিটি'র সদস্যবৃন্দ।

আশিকা ডেভেলাপমেন্ট এসোসিয়েটস এর আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নানিয়ারচর সুজন কমিটি ও বাজার কমিটির সভাপতি উত্তম দাশ, আশিকা  CREA প্রকল্পের  প্রজেক্ট অফিসার সুবিন্দু চাকমা, স্থানীয় কিশোরী ঋতুপর্ণা নাগ ও সানজিদা ইসলাম।

নানিয়ারচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেরাজ হোসেনের সঞ্চালনায় বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ধর্ষণের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নারী ও শিশুদের নিরাপদ সমাজ গঠনে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়