Logo
| বঙ্গাব্দ

প্রথমবারের মতো রাজস্থলীতেও জাতীয় শহীদ সেনা দিবস উদযাপিত

  • আপডেট টাইম : 27-02-2025 ইং
  • 408083 বার পঠিত
প্রথমবারের মতো রাজস্থলীতেও জাতীয় শহীদ সেনা দিবস উদযাপিত
রিপোর্টারঃ N/A

রাজস্থলী প্রতিনিধিঃ

রাঙামাটির রাজস্থলীতে সারাদেশের ন্যায় প্রথমবারের মতো জাতীয় শহীদ সেনা দিবস উদযাপন করা হয়েছে। ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের স্মরণে এই জাতীয় শহীদ সেনা দিবস উদযাপিত হয়। 


মঙ্গলবার রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার  সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে বিদ্রোহে শাহাদত বরণকারী সেনাসদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ইউএনওর সম্মেলন কক্ষে  এক আলোচনা সভার আয়োজন করা হয়।


এতে উপস্থিত ছিলেন,রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার চৌধুরী, বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম মেম্বার, মেডিকেল অফিসার নাজিম উদ্দিন, ওসি এল এসডি আশিষ ভৌমিক, রাজস্থলী জামায়াত ইসলামের আমির মাওলানা ফরিদ আহম্মদসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক বৃন্দসহ গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এছাড়াও দিবসটি উপলক্ষে সকল মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কোরআন খতম, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। 


উল্লেখ যে, ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত এক পরিপত্রে প্রতি বছর ২৫ ফেব্রুয়ারীকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষনা করা হয়।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়