Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীর দুর্গম গাইন্দ্যা ইউনিয়নে বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু

  • আপডেট টাইম : 27-02-2025 ইং
  • 569273 বার পঠিত
রাজস্থলীর দুর্গম গাইন্দ্যা ইউনিয়নে বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু
রিপোর্টারঃ N/A

রাজস্থলী প্রতিনিধিঃ


রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নে বন্য হাতির আক্রমণে উসচিং মারমা (৪৫) নামের এক খামারির মৃত্যু হয়েছে। 



বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি)  সকাল ১০ ঘটিকার সময় উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কাইতাক পাড়া নামক গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। হাতির আক্রমণে নিহত উসচিং মারমা একই গ্রামের কৃষক মৃত ক্যাও মারমার ছেলে। 


স্থানীয়রা মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উসাচিং মারমাকে মৃত ঘোষণা করেন। 



নিহত উসচিং মারমার ছেলে মংছাই মারমা জানান, কাইতাক পাড়া এলাকায় তাঁদের কলা বাগানের কাজ চলছে। সকালে বাসা থেকে বের হয়ে বাগানে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন বাবা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।



গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নং ওয়ার্ডের সদস্য লামুচিং মারমা বলেন, খাবারের সন্ধানে বন্য হাতির দল প্রায় সময় লোকালয়ে নেমে আসছে। আজ সকালে বন্য হাতির দল কলা গাছ খেতে নামে। এসময় হাতির আক্রমণে কৃষক উসাচিং মারমার মৃত্যু হয়। 



রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সকালে ঘর থেকে বের হয়ে নিজ এলাকায় খামারে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন উসাচিং মারমা। হাতির পায়ের চাপে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় লোকজন জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়