Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে লক্ষাধিক শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে

  • আপডেট টাইম : 10-03-2025 ইং
  • 350616 বার পঠিত
খাগড়াছড়িতে লক্ষাধিক শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে
রিপোর্টারঃ N/A

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের আওতায় খাগড়াছড়ি পার্বত্য জেলার ৯'শ ৩৮টি কেন্দ্রে মোট ১ লক্ষ ৪ হাজার ৬'শ ৬২জন শিশুদের মাঝে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬-১১মাস বয়সী ১৫ হাজার ৯'শ ২২জন শিশুকে নীল রঙের ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৮৮ হাজার ৭'শ ৪০ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল কার্যক্রম চলবে।

সোমবার (১০মার্চ) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে খাগড়াছড়িতে সাংবাদিক অবহিতকরণ সভায় এসব তথ্য জানান। এ অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের বলেন, সকল শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের সচেতন হতে হবে এবং নিকটস্থ কেন্দ্রে গিয়ে ক্যাপসুল খাওয়ানোর বিষয়ে নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ভিটামিন 'এ' শিশুর স্বাভাবিক বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং রাতকানা রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেজন্য আগামী ১৫ মার্চ কেন্দ্রে ৬-১১মাস শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২-৫৯মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান তিনি।

এ অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন  খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহ-সভাপতি মো. জহুরুল আলম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস, সহ-সভাপতি কানন কুমার আচার্য, প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সমীর মল্লিকসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়