Logo
| বঙ্গাব্দ

মহালছড়িতে জেলা প্রশাসক মতবিনিময় সভা

  • আপডেট টাইম : 11-03-2025 ইং
  • 444291 বার পঠিত
মহালছড়িতে জেলা প্রশাসক মতবিনিময় সভা
রিপোর্টারঃ N/A

মহালছড়ি প্রতিনিধিঃ

মহালছড়ি উপজেলায় খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসকের সাথে মহালছড়ির প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দসহ গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে মহালছড়ি উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) সুজন চন্দ্র রায়ের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খাঁনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, স্থানীয় সরকারের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালেহ্ আহম্মেদ।

মতবিনিময় সভায় মহালছড়ি উপজেলার নানান সমস্যার কথা উঠে আসে। প্রাচীন উপজেলা হওয়া সত্বেও নানাবিধ সংকটে জর্জরিত উপজেলার অবকাঠামোর কথা তুলে ধরেন বক্তারা।

সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, যে সকল সমস্যা শুনলাম এবং দেখলাম তাতে মনে হলো খাগড়াছড়ি পার্বত্য জেলার সর্বোচ্চ অনুন্নত ও অবহেলিত উপজেলা মহালছড়ি। এই সমস্যা উত্তরণের জন্য  উপজেলা প্রশাসনের পাশাপাশি উপজেলাবাসীকে কাজ করতে হবে। যদি কোন সংকট উপলব্ধি হয় সাথে সাথে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব জেলা প্রশাসন করবে। পাহাড়ি জেলা খাগড়াছড়িতে নানান জনগোষ্ঠীর মানুষের বসবাস হলেও এখানে শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন, যাতায়াতের ব্যাপক উন্নয়ন প্রয়োজন। এজন্য সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের প্রচেষ্টা চালিয়ে যাবেন।

মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল অবস্থা দেখে তিনি হতবাক হন এবং যত দ্রুত সম্ভব নতুন ভবন নির্মাণের জন্য ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।

এছাড়াও মহালছড়ি উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার বিষয়ে অবহিতকরণ সভায় গ্রাম পুলিশ ও চৌকিদারদের সক্রিয়ভাবে কাজ করার অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়