Logo
| বঙ্গাব্দ

সাজেকে ক্ষতিগ্রস্ত লুসাই-ত্রিপুরা পরিবারের পাশে বিজিবি

  • আপডেট টাইম : 13-03-2025 ইং
  • 546409 বার পঠিত
সাজেকে ক্ষতিগ্রস্ত লুসাই-ত্রিপুরা পরিবারের পাশে বিজিবি
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ আগুনে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া স্থানীয়  ৪৩টি লুসাই ও ত্রিপুরা পরিবারের পাশে দাড়িয়েছে বিজিবির খাগড়াছড়ি সেক্টর।  খাগড়াছড়ি সেক্টরের আওতাধীন ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন ও ২৭ বিজিবি মারিশ্যা জোন যৌথভাবে এই সহায়তা প্রদান করে। বিজিবি ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবারকে পারিবারিক গৃহস্থালি জিনিসপত্র, থালা-বাটি, গ্লাস, কলসি, মগ  প্রদান সহ নগদ অর্থ সহায়তা প্রদান করে। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে সাজেক রুইলুই পাড়া ত্রিপুরা কমিউনিটি সেন্টারের সামনে এসব সহায়তা প্রদান করেন বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম। এসময় ২৭ বিজিবি মারিশ্যা জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ এবং ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী উপস্থিত ছিলেন।

পরে সেক্টর কমান্ডার স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, সাজেকে ভয়াবহ আগুনে স্থানীয় ৪২টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জানমালের নিরাপত্তার পাশাপাশি বিজিবির পক্ষ থেকে সামান্য পরিসরে সহায়তা প্রদান করা হয়েছে। আগামীতেও এধরনের সহায়তা অব্যহত থাকবে। 

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি সাজেকে ভয়াবহ আগুনে শতাধিক রিসোর্ট কটেজের পাশাপাশি স্থানীয় লুসাই ও ত্রিপুরা পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়