Logo
| বঙ্গাব্দ

উদ্ধারকৃত বনমোরগটি কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

  • আপডেট টাইম : 23-03-2025 ইং
  • 494257 বার পঠিত
উদ্ধারকৃত বনমোরগটি কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
রিপোর্টারঃ N/A

অর্ণব মল্লিক

রাঙামাটি শহরের বনরূপা বাজার থেকে উদ্ধারকৃত একটি বনমোরগ কাপ্তাই জাতীয় উদ্যানের পাতাঝরা মোড় এলাকায় অবমুক্ত করেছে বনবিভাগ।

রোববার (২৩ মার্চ) সকালে কাপ্তাই রেঞ্জ অফিসার মো. ওমর ফারুক স্বাধীনের উপস্থিতিতে বনমোরগটি অবমুক্ত করা হয়। এর আগে গতকাল রাঙামাটির বনরূপা বাজারে বিক্রয় করতে আনা বনমোরগটি উদ্ধার করেছে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সুবলং রেঞ্জের রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদ সহ সদর রেঞ্জের টহলটিম। পরে সেটি কাপ্তাই রেঞ্জে হস্তান্তর করার পর বনে অবমুক্ত করা হয়।

এসময় বনবিভাগের সদর বিট কর্মকর্তা এসএম মহি উদ্দিন চৌধুরী সহ বনবিভাগ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়