Logo
| বঙ্গাব্দ

রামগড়ে জেলা পরিষদের ঈদ উপহার বিতরণ

  • আপডেট টাইম : 30-03-2025 ইং
  • 608816 বার পঠিত
রামগড়ে জেলা পরিষদের ঈদ উপহার বিতরণ
রিপোর্টারঃ N/A

রামগড় প্রতিনিধিঃ

'ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সকলের মাঝে-সম্প্রীতি ও সৌর্হাদ্যের বন্ধনে'- এ শ্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ও যুব রেডক্রিসেন্ট রামগড় উপজেলা দলের সহযোগিতায় উপজেলার শতাধিক অসহায় ও হত-দরিদ্র পরিবারের মাঝে 'ঈদ উপহার' হিসেবে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (৩০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপহার সামগ্রী তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা, রামগড় বাজার কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রামগড় যুব রেড ক্রিসেন্ট উপজেলা দলের নেতৃবৃন্দ সহ সাংবাদিকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়