Logo
| বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় রামগড় উপজেলা বিএনপির সভাপতি নিহত

  • আপডেট টাইম : 07-05-2025 ইং
  • 492432 বার পঠিত
সড়ক দুর্ঘটনায় রামগড় উপজেলা বিএনপির সভাপতি নিহত
রিপোর্টারঃ N/A

রামগড় প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. ইব্রাহিম খলিল (৫০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এতে তার স্ত্রী ও এক সন্তান আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় চট্টগ্রাম ডিসি রোর্ড এলাকায় চিকিৎসার কাজে যাওয়ার পথে ফৌজদারহাট পোর্ট কানেকটিং সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ইব্রাহিম খলিলকে বহনকারী চট্টগ্রামমুখী প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে মো. ইব্রাহিম খলিল আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় গাড়িতে থাকা তাঁর স্ত্রী ও এক সন্তান আহত হন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে মো. ইব্রাহিম খলিলের মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজনসহ, দলের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (৭ মে) রামগড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বেলা ২ টায় মরহুমের নামাজে জানাযা শেষে রামগড় কেন্দ্রীয় কবরস্থানে দাপন করা হয়েছে বলে দলের উপজেলা সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূইয়া নিশ্চিত করেছেন।

এদিকে, তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইঁয়া। এক শোকবার্তায় তিনি মরহুম ইব্রাহিম খলিলের রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করে বলেন, তার মৃত্যুতে আমরা এক পরীক্ষিত ও ত্যাগী নেতাকে হারালাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়