Logo
| বঙ্গাব্দ

বিজিবির অভিযানে বাঘাইছড়িতে মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম : 28-03-2026 ইং
  • 10035 বার পঠিত
বিজিবির অভিযানে বাঘাইছড়িতে মাদক ব্যবসায়ী আটক
রিপোর্টারঃ N/A
নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটির বাঘাইছড়িতে অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)।

শুক্রবার (২৭ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১১টা দিকে উপজেলার মুসলিম ব্লক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের দিকনির্দেশনায় নায়েব সুবেদার মো. কামাল হোসেনের নেতৃত্বে একটি টহল দল মুসলিম ব্লক এলাকায় অভিযান চালায়। এসময় ইয়াবা ব্যবসায়ী মো. নুর কবির (৩২) বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে লুঙ্গির গিটের ভেতরে পলিথিনে মোড়ানো ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন (রেডমি নোট-৯), একটি বাটন মোবাইল, একটি চার্জার এবং একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২২ হাজার ৫০০ টাকা।

আটককৃত আসামিকে জব্দকৃত আলামতসহ বাঘাইছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করা হচ্ছে। সম্প্রতি চোরাকারবারীরা বিভিন্ন কৌশল অবলম্বন করায় গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়