দীঘিনালা প্রতিনিধিঃ
পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক আবেগঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায় জানানো হলো উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদকে।
সম্প্রতি তিনি পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মৌলভীবাজারে যোগদানের জন্য বদলি হয়েছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
বক্তারা ইউএনও মো. মামুনুর রশীদের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি অত্যন্ত দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন। জনসেবায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিদায়ী ইউএনও তার বক্তব্যে বলেন, “আমি দীঘিনালার মানুষের ভালোবাসা কখনো ভুলবো না। আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আগামী দিনগুলোতেও দেশের সেবা করে যেতে পারি।”
অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে ফুল, ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |