Logo
| বঙ্গাব্দ

বজ্রপাতে মায়ের কোলে শিশুর মৃত্যু!

  • আপডেট টাইম : 11-06-2025 ইং
  • 450757 বার পঠিত
বজ্রপাতে মায়ের কোলে শিশুর মৃত্যু!
রিপোর্টারঃ N/A

নিজস্ব প্রতিবেদকঃ

মায়ের বুকের দুধ পান করা অবস্থায় বজ্রপাত কেড়ে নিলো কোলে থাকা শিশু ডেভিডের প্রাণ। আহত হলেন মা মিতালি ত্রিপুরা।

বুধবার পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদু উপজেলার বামে আটারকছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ডেভিড চাকমার স্বজনরা জানান, হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় মিতালি ত্রিপুরা শিশু সন্তানকে নিয়ে ঘরের বারান্দায় শুয়ে দুধপান করাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দ করে বজ্রপাত হলে মিতালি ত্রিপুরা ও শিশু ডেভিড চাকমা বিদ্যুতায়িত হন। পরে ঘরের অন্য সদস্যরা এগিয়ে এসে দেখেন মা ও শিশু দুজনেই নিথর পড়ে আছে। স্থানীয়দের প্রাথমিক চিকিৎসার কিছুক্ষণ পর মা মিতালি ত্রিপুরার জ্ঞান ফিরলেও শিশু ডেভিড আর জেগে ওঠেনি।

আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় মিত্র চাকমা জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। মায়ের কোলে বজ্রপাতে শিশুর মৃত্যু হলো। সম্প্রতি বজ্রপাতে অনেক মানুষ মারা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়