Logo
| বঙ্গাব্দ

রাঙামাটি-খাগড়াছড়ি ব্যস্ত সড়কে রাখা হয়েছে পাথর; দুর্ঘটনার আশঙ্কা!

  • আপডেট টাইম : 15-06-2025 ইং
  • 351306 বার পঠিত
রাঙামাটি-খাগড়াছড়ি ব্যস্ত সড়কে রাখা হয়েছে পাথর; দুর্ঘটনার আশঙ্কা!
রিপোর্টারঃ N/A

মেহেরাজ সুজন, নানিয়ারচর

ব্যস্ততম সড়ক রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের নানিয়ারচর ১৪ মাইল ও বগাছড়ি এলাকার মাঝামাঝি সড়কে টেকসই উন্নয়নে গার্ডওয়াল নির্মাণ কাজের জন্য ঠিকাদার কর্তৃক আনা পাথর ঈদুল আজহার পর হতে অব্যবস্থাপনায় উদাসীনভাবে সড়কের উপরেই ফেলে রাখা হয়েছে। এতে ব্যস্ত সড়কে যান চলাচলে চরম বিঘ্ন ঘটছে, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।

পার্বত্য জেলা রাঙামাটি হয়ে সাজেকগামী পর্যটকরা চলাচল করেন এই সড়ক হয়ে। একই সাথে ব্যস্ততম এই সড়কটিতে স্থানীয় কাঁচামাল এবং আনারস, কাঠাল সহ বিভিন্ন ফলমূল সরবাহকারী ট্রাক সহ কনস্ট্রাকশন কাজের ট্রাক, খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের বাস, সিএনজি, মোটরসাইকেল এবং পর্যটকবাহী পরিবহন ও ভারী যানবাহন নিয়মিত চলাচল করে।

রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক সড়ক বিভাগের চলমান সড়কের টেকসই বাড়াতে গার্ডওয়াল নির্মাণে ব্যবহৃত হওয়া পাথরের স্তূপ সড়কের একটি বিশাল অংশ দখল করে আছে। আর এই ব্যস্ততম সড়কে বাঁধা হয়ে দাঁড়িয়েছে পাথরগুলো। যা এমনভাবে রাখা হয়েছে যে, যানবাহনের চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি হচ্ছে।

নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদার নিজাম উদ্দিন মিশু বলেন, "আমি শ্রমিকদের পাঠিয়েছিলাম, কিন্তু সেনাবাহিনীর একটি গাড়ি দেখে তারা পাথরগুলো রাস্তার ওপর রেখেই ফিরে আসে। তবে আমি দ্রুত এগুলো সরানোর ব্যবস্থা নিচ্ছি।"


ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলেন, রাস্তার উপর যেভাবে এই পাথরগুলো রাখা হয়েছে, সেটা শুধু দুর্ঘটনার কারণ নয়, এই ঢালাইয়ের জন্য পাথরের মানও একদম ঠিক না। এত বড় বড় পাথর দিয়ে কীভাবে ঠালাই কাজ হবে? এগুলো ঠিকাদার যদি ঢালাই কাজে ব্যাবহার করে সেক্ষেত্রে কাজের গুনগত মান নিয়ে প্রশ্ন উঠবে।

ঢালাইয়ের জন্য আনা বড় আকৃতির এই পাথরগুলো মানহীন এবং অনুপযুক্ত বলে দাবি করছেন স্থানীয়রা। তারা আরও বলেন, এসব পাথর ঢালাই কাজে ব্যবহারের অনুপযোগী। কখনো দেখিনি এত বড় বড় পাথর ঢালাই কাজে ব্যবহার হয়!

ঢালাই কাজে এই পাথর ব্যবহার হবে স্বীকার করলেও পাথর আনার সময় বড় ছোট মিলিয়ে দিয়েছে। আমি কাজ পরিদর্শনে গিয়ে দেখব বলে দায়সারা জবাব দেন ঠিকাদার নিজাম উদ্দিন  মিশু।

তবে এবিষয়ে প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়