হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
সারা দেশের ন্যায় বাংলাদেশ স্কাউটস প্রোগাম বিভাগের ব্যবস্থাপনায় রাজস্থলীতে কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) সকালে রাজস্থলী উপজাতীয় আবাসিক বিদ্যালয়ে কাব কার্নিভাল ২০২৫ এর উদ্ভোধন করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র। উদ্বোধনের শুরুতে জাতীয় সংগীত এবং স্কাউটসের প্রার্থনা সংগীত পরিবেশন করা হয়। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ১৮০ জন স্কাউটস, ৩০ জন কাব লিডার এবং ইউনিট লিডার অংশগ্রহণ করেন।
কাব কার্নিভাল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. তাজুরুল ইসলাম, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। কাব কার্নিভালের সকল কার্যক্রম পরিচালনা করেন রাজস্থলী কাব কমিশনার মো. আশরাফ হোসেন।
দিনব্যাপী এই কাব কার্নিভালে রাজস্থলী উপজেলার ক্ষুদে স্কাউটসদের আয়োজনে বিভিন্ন সচেতনতামুলক এবং শিক্ষনীয় প্রদর্শনী পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |