হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
রাঙ্গামাটির রাজস্থলীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আমন (উফশী) ধানের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ জুন) দুপুরে রাজস্থলী উপজেলা কৃষি অফিসের চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র। এসময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাকিবুজ্জামান রাজুসহ সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
এতে রাজস্থলী উপজেলার তিনটি ইউনিয়নের মোট ১২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রতিজনকে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |