বাঘাইছড়ি প্রতিনিধি
আমার দেশ আমার মাটি গাছ লাগিয়ে করবো খাঁটি “এই প্রতিপাদ্য নিয়ে মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী কৃষক দলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত।
রবিবার (৬ জুলাই) বিকেল ৫টায় পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা কৃষক দলের আয়োজনে ৮টি ইউনিয়ন ও বিভিন্ন সড়কের পাশে গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, উপজেলা কৃষক দলের সভাপতি আমান উল্লাহ, সাধারণ সম্পাদক কপিল উদ্দিন, পৌর সভাপতি মো. ইব্রাহিম, পৌর সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক, জেলা সহ সাংগঠনিক ইউনুস সহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় অতিথিরা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরিবেশ রক্ষার বনায়নের পরিকল্পনা গ্রহণ করেছিলেন। একজন দেশপ্রেমিক ও সফল রাষ্ট্র নায়ক ছিলেন তিনি।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |