Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়ির একমাত্র ‘জুলাই শহিদ’ মজিদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

  • আপডেট টাইম : 05-08-2025 ইং
  • 408276 বার পঠিত
খাগড়াছড়ির একমাত্র ‘জুলাই শহিদ’ মজিদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ
রিপোর্টারঃ N/A

রামগড় প্রতিনিধি

জুলাই গণঅভ্যূথান দিবসে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় স্মরণ করা হলো খাগড়াছড়ি পার্বত্য জেলার ইতিহাসে অনন্য বীর শহিদ মো. মজিদ হোসেনকে। যিনি একমাত্র ‘জুলাই শহিদ’ হিসেবে খাগড়াছড়ি গর্ব।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে রামগড় উপজেলার নাকাপা বাজারের পাশে পাতাছড়া বসুলপুর জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে এই বীর শহিদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

এসময় তাঁর সঙ্গে ছিলেন, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, খাগড়াছড়ি জেলা পরিষদ, জেলা বিএনপি, খাগড়াছড়ি প্রেসক্লাব, উপজেলা প্রশাসন, রামগড় উপজেলা ও পৌর বিএনপি, আনসার বাহিনী, জামায়াতে ইসলামি, এনসিপিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ।

এর আগে সকাল থেকেই স্থানীয় এলাকাবাসী, রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে কবরস্থানটি এক আবেগঘন পরিবেশে পরিণত হয়। সকলেই কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন শহিদ মজিদ হোসেনের আত্মত্যাগ ও দেশের প্রতি তাঁর অকুতোভয় ভালোবাসা।

শহিদ মজিদ হোসেনের অবদানকে স্মরণ করিয়ে দিয়ে জেলা প্রশাসক বলেন, এই প্রজন্মের উচিত তাঁদের আদর্শকে ধারণ করে দেশ গঠনে এগিয়ে আসা। তাঁর জীবন, সংগ্রাম এবং আত্মত্যাগের স্মৃতি আগামী প্রজন্মের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে।

প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই হাজীগঞ্জ রেল লাইনের পাশে খালি ট্রাকে ঘুমন্ত অবস্থায় ঘাতকের ছোড়া আগুনে শরীরের ৮০ শতাংশ আগুনে পুড়ে দগ্ধ হয় ট্রাকটির হেলফার মজিদ। স্থানীয়রা মজিদকে উদ্ধার করে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২৫ জুলাই বিকালে তাঁর মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়