Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে ইউপিডিএফ'র পোস্ট পরিচালক অস্ত্রসহ আটক

  • আপডেট টাইম : 12-10-2025 ইং
  • 337007 বার পঠিত
নানিয়ারচরে ইউপিডিএফ'র পোস্ট পরিচালক অস্ত্রসহ আটক
রিপোর্টারঃ N/A

নানিয়ারচর প্রতিনিধি

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নানিয়ারচর সেনা জোনের একটি বিশেষ অভিযানে ইউপিডিএফ (প্রসীত) দলের সদস্য কর্ম চাকমা ওরফে নীতি চাকমা (পোস্ট পরিচালক)-কে অস্ত্রসহ আটক করা হয়েছে।

সেনাবাহিনী জানায়, শনিবার (১১ অক্টোবর) বিকেলে নানিয়ারচর উপজেলার ১৮ মাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 কর্ম চাকমা মহালছড়ি এলাকা থেকে কুতুকছড়ির উদ্দেশ্যে যাত্রা করবে। এ তথ্যের ভিত্তিতে নানিয়ারচর জোন সদর থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শহিদুল্লাহর নেতৃত্বে একটি টহল দল বগাছড়ি এলাকায় চেকপোস্ট স্থাপন করে।

অভিযান চলাকালীন একটি মোটরসাইকেল চেকপোস্টের দিকে এগিয়ে এলে সেটি থামানোর চেষ্টা করা হয়। মোটরসাইকেলটি প্রায় ১৫০ মিটার দূরে থেমে পেছনের দিকে ফেরার চেষ্টা করলে সেনা সদস্যরা তাৎক্ষণিকভাবে গিয়ে মোটরসাইকেলের চালক লেলিন চাকমা ও আরোহী কর্ম চাকমাকে আটক করে।

তল্লাশিতে তাদের কাছ থেকে ১টি চাইনিজ পিস্তল, ১টি চাইনিজ পিস্তলের ম্যাগাজিন, ৩ রাউন্ড পিস্তল অ্যামুনিশন, ১টি ওয়াকিটকি সেট, ২টি মোবাইল ফোন, ২টি চাঁদা আদায়ের রশিদ বই, নগদ এক হাজার আটশত বিরাশি টাকা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদ ও পূর্বে সংগৃহীত ছবির সাথে মিলিয়ে আরোহীকে ইউপিডিএফ প্রসিত গ্রুপের পোস্ট পরিচালক কর্ম চাকমা  হিসেবে পরিচয় নিশ্চিত হওয়া যায়।

বর্তমানে তারা নানিয়ারচর জোন সদর দপ্তরের হেফাজতে রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তাদেরকে নানিয়ারচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক সন্ত্রাসী সংগঠনগুলোর সন্ত্রাসী কার্যক্রম দমনে এ অভিযান একটি গুরুত্বপূর্ণ সাফল্য। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সেনাবাহিনী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়