Logo
| বঙ্গাব্দ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজস্থলীতে সতর্ক অবস্থানে পুলিশ

  • আপডেট টাইম : 19-12-2025 ইং
  • 160141 বার পঠিত
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজস্থলীতে সতর্ক অবস্থানে পুলিশ
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটির রাজস্থলী উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে রাজস্থলী থানা পুলিশ। উপজেলার জনগুরুত্বপূর্ণ বিভিন্ন স্পটে চেকপোস্ট বসিয়ে নিয়মিত যানবাহনে তল্লাশি ও সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে থানা সূত্রে জানানো হয়। বিশেষ করে উপজেলার প্রবেশপথ ও জনবহুল মোড়গুলোতে পুলিশের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।

এই বিষয়ে রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ খালেদ হোসেন বলেন, আমরা নির্বাচনকে সামনে রেখে উপজেলায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং নাশকতা ঠেকাতে তৎপর রয়েছি। পুলিশের কয়েকটি টিম উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত দায়িত্ব পালন করছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা বদ্ধপরিকর।

তিনি আরও জানান, কেবল তল্লাশি নয় বরং সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, সে লক্ষ্যে পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়