খাগড়াছড়ি সদর জোন ৩০ বীর-এর ভাইবোন ছড়া ক্যাম্পের আয়োজনে বলং হামারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১৪ জানুয়ারী) সকালে এ শিক্ষা সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি সদর জোনের লেফটেন্যান্ট মোঃ নাহিদ হাসান।
এসময় তিনি বলেন, "শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও শৃঙ্খলা বজায় রেখে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য উৎসাহ দেন।"
শিক্ষা সামগ্রী বিতরণের পর অত্র এলাকার শিব মন্দির পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি ও সার্বিক অবস্থা খতিয়ে দেখা হয় এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করা হয়।
শিক্ষা উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে।
এ জাতীয় আরো খবর..