Logo
| বঙ্গাব্দ

সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য সব প্রার্থীর সহযোগিতা কাম্য

  • আপডেট টাইম : 22-01-2026 ইং
  • 111498 বার পঠিত
সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য সব প্রার্থীর সহযোগিতা কাম্য
রিপোর্টারঃ হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা-২০২৫ সংক্রান্ত এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেলিনা আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী ৩৮ বীর কাপ্তাই জোনের উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান জিয়া, রাজস্থলী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. সাইদুর রহমান সাইদ, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ খালেদ হোসেন এবং উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা অনিক বড়ুয়া।

সভায় সহকারী রিটার্নিং কর্মকর্তা সেলিনা আক্তার নির্বাচনের আচরণ বিধিমালা কঠোরভাবে মেনে চলার জন্য প্রার্থী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য সকল প্রার্থীকে সহযোগিতা করতে হবে। বিশেষ করে প্রচার-প্রচারণার সময় জনদুর্ভোগ এড়ানো, মাইক ব্যবহারের নির্দিষ্ট সময়সীমা মেনে চলা এবং পোস্টার-ব্যানার লাগানোর ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়মাবলী বিস্তারিতভাবে আলোচনা করেন তিনি।

কাপ্তাই জোনের উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান জিয়া বলেন, আসন্ন নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। কোনো প্রকার উস্কানিমূলক বক্তব্য বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে প্রশাসনকে পূর্ণ সহযোগিতা প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি।

অবহিতকরণ সভায় প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, জামায়াতে ইসলামীর উপজেলা সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, সেক্রেটারি রেজাউল করিম, খেলাফত মজলিসের রাজস্থলী শাখার সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আবু হোরায়রাসহ রাজনৈতিক দলের স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়