Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে ইউএনওর বিদায় ও নবাগত ইউএনওকে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 15-04-2025 ইং
  • 421865 বার পঠিত
নানিয়ারচরে ইউএনওর বিদায় ও নবাগত ইউএনওকে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

নানিয়ারচর প্রতিনিধিঃ রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নবাগত ইউএনওর সম্মানে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


সোমবার, ১৫ এপ্রিল ২০২৫ তারিখে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা অফিসার্স ক্লাব, নানিয়ারচর।


অনুষ্ঠানে বিদায়ী ইউএনও মোহাম্মদ আমিমুল আহসান'কে সম্মাননা জানানো হয়। তিনি অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি পেয়ে নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে নানিয়ারচর ত্যাগ করছেন।


একই অনুষ্ঠানে নতুন ইউএনও হিসেবে যোগদানকারী  বিবি করিমুন্নেছা ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে বরণ করা হয়।


অনুষ্ঠানে বক্তারা বলেন, "উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা ও সামগ্রিক সামাজিক উন্নয়নে বিদায়ী ইউএনও মোহাম্মদ আমিমুল আহসান খান নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর নেতৃত্বে উপজেলায় নানা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে।"


অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়