Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরের পাতাছড়িতে বৈসাবি উৎসব উপলক্ষে জমকালো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

  • আপডেট টাইম : 17-04-2025 ইং
  • 417375 বার পঠিত
নানিয়ারচরের পাতাছড়িতে বৈসাবি উৎসব উপলক্ষে জমকালো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
রিপোর্টারঃ N/A

মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচর প্রতিনিধিঃ

রাঙামাটির নানিয়ারচর উপজেলার পাতাছড়ি এলাকায় পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী বৈসাবি উৎসব উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার বিকেলে পাতাছড়ি নব জাগরণ ক্লাবের উদ্যোগে পাতাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনাল খেলাটি ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। খেলায় উপস্থিত ছিলেন প্রায় ৩ থেকে ৪ হাজার দর্শক, যারা নানিয়ারচরসহ আশপাশের এলাকা থেকে ছুটে আসেন খেলা উপভোগ করতে।


ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় কিংস ইলেভেন ডানে সাবেক্ষন ও নিউটন যুব ক্লাব। প্রথমার্ধেই নিউটন যুব ক্লাব একটি গোল করে এগিয়ে যায়। ম্যাচজুড়ে কিংস ইলেভেন গোল পরিশোধের জন্য একাধিক আক্রমণ চালালেও সফল হতে পারেনি। ফলে ১-০ ব্যবধানে জয় লাভ করে নিউটন যুব ক্লাব।


খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন প্রধান অতিথি নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান। সভাপতিত্ব করেন পাতাছড়ি নব জাগরণ ক্লাবের সভাপতি উষা কিরণ চাকমা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়