Logo
| বঙ্গাব্দ

শান্তি, শৃঙ্খলা উন্নয়নে ৩ বিজিবি-র মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 07-05-2025 ইং
  • 399299 বার পঠিত
শান্তি, শৃঙ্খলা উন্নয়নে  ৩ বিজিবি-র মতবিনিময় সভা অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

পানছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির পানছড়িতে লোগাং জোন ৩ বিজিবির আয়োজনে মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ মে) সকালে পানছড়ি ব্যাটালিয়ন সদরে জোন অধিনায়ক লে. কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

এ সময় জোন অধিনায়ক অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করা, মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ, ভারতীয় অবৈধ সামগ্রী চোরাচালান, নারী ও শিশু পাচার ও সন্ত্রাসী কার্যক্রম হতে স্থানীয় জনসাধারণকে নিরুৎসাহিত করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ করেন।

উপজেলার সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারী সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে বিজিবি টহল নিয়োজিত রয়েছে বলে সকলকে আশ্বস্থ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে ৩ বিজিবি মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাঈমুল মুশফিক নাঈম, সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদ, উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, জামায়াতে ইসলামীর আমীর মো. জাকির হোসেন, সেক্রেটারি হাফেজ মো. নুরুজ্জামান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, লতিবান ইউপি চেয়ারম্যান ভুমিধর রোয়াজা, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল সহ বিভিন্ন এলাকার কার্বারি ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়