Logo
| বঙ্গাব্দ

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ১০০ কার্টুন অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

  • আপডেট টাইম : 04-06-2025 ইং
  • 384003 বার পঠিত
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ১০০ কার্টুন অবৈধ ভারতীয় সিগারেট জব্দ
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধিঃ রাঙ্গামাটির  বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী উগলছড়ি  গ্রামে  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে  ২৭ বিজিবি মারিশ্যা জোন। ৩ জুন মঙ্গলবার রাত ১০ ঘটিকায়   বিশেষ  অভিযানে নিউ ল্যাইলাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পাশে জঙ্গলে পরিত্যক্ত অবস্থায়  ১০০ কার্টুন অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে । 


যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ টাকা। অভিযানে নেতৃত্ব দেয়া মারিশ্যা জোনের সহকারী পরিচালক (এডি) আজিমুল হক সিগারেট জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন  মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মো: জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি)র নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আগামীতেও চোরাকারবারি ও অবৈধ মালামাল জব্দে বিজিবির অভিযান নিয়মিত চলবে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়