বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙ্গামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দ বাঘাইছড়িতে আগমন উপলক্ষে পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় চৌমুহনী হতে র্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাঘাইছড়ি বিশ্রামাগারে এসে শেষ হয়।
এসময় রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সফর সঙ্গী হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ, সদর পৌর বিএনপি সভাপতি এস এম সফিউল আজম, পৌর সাধারণ সম্পাদক অপু, জেলা সহ-সভাপতি নাছির উদ্দীন, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
এসময় জেলা নেতৃবৃন্দদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি, ব্যানার ফেস্টুন হাতে নেতা-কর্মীদের বাঁধ ভাঙা উল্লাসে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজার সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক যাবেদুল আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিকেলে মুসলিম ব্লক বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিএনপির নেতৃবৃন্দ।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |