Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে জমজমাট ফুটবল সেমিফাইনাল

  • আপডেট টাইম : 20-07-2025 ইং
  • 321068 বার পঠিত
নানিয়ারচরে জমজমাট ফুটবল সেমিফাইনাল
রিপোর্টারঃ N/A

মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচর প্রতিনিধিঃ 

 নানিয়ারচর উপজেলা সরকারি নিবন্ধিত যুব ক্লাব এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। রবিবার বিকেলে থানা সংলগ্ন মাঠে টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়।


প্রথমে পুলিপাড়া ১-১ গোলে শিকল্যাপাড়া'র সঙ্গে ড্র করে। পরে পেনাল্টিতে জয়লাভ করে ফাইনাল নিশ্চিত করে পুলিপাড়া।


পরে  কিংস ইলেভেন ডানে সাবেক্ষং ও ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব বড়পুল পাড়া ১-১ গোলে ড্র করে। পরে টাইব্রেকারে (পেনাল্টি শ্যুট আউট) কিংস ইলেভেন ডানে সাবেক্ষং জয়লাভ করে।


ফলে আসন্ন ফাইনালে মুখোমুখি হবে পুলিপাড়া ও কিংস ইলেভেন ডানে সাবেক্ষং।


খেলায় প্রধান অতিথি ছিলেন  নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজির আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক, এবং উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মো. সারোয়ার কামাল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়