মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচর প্রতিনিধিঃ
নানিয়ারচর উপজেলা সরকারি নিবন্ধিত যুব ক্লাব এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। রবিবার বিকেলে থানা সংলগ্ন মাঠে টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়।
প্রথমে পুলিপাড়া ১-১ গোলে শিকল্যাপাড়া'র সঙ্গে ড্র করে। পরে পেনাল্টিতে জয়লাভ করে ফাইনাল নিশ্চিত করে পুলিপাড়া।
পরে কিংস ইলেভেন ডানে সাবেক্ষং ও ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব বড়পুল পাড়া ১-১ গোলে ড্র করে। পরে টাইব্রেকারে (পেনাল্টি শ্যুট আউট) কিংস ইলেভেন ডানে সাবেক্ষং জয়লাভ করে।
ফলে আসন্ন ফাইনালে মুখোমুখি হবে পুলিপাড়া ও কিংস ইলেভেন ডানে সাবেক্ষং।
খেলায় প্রধান অতিথি ছিলেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজির আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক, এবং উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মো. সারোয়ার কামাল প্রমুখ।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |