Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে ইয়াবাসহ যুবক গ্রেফতার

  • আপডেট টাইম : 22-09-2025 ইং
  • 419815 বার পঠিত
নানিয়ারচরে ইয়াবাসহ যুবক গ্রেফতার
রিপোর্টারঃ N/A

নানিয়ারচর প্রতিনিধি

রাঙ্গামাটির নানিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, গোপন তথ্যর ভিত্তিতে এক পুলিশি অভিযানে সোমবার ২২ সেপ্টেম্বর  রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের কুকুর মারা গ্রামে বড় ব্রিজের পশ্চিম পাশে তল্লাশি চালিয়ে মো. হাসান (২৫) নামের এক যুবককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ২ হাজার ৮শ টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তিনি ইসলামপুর ২ নম্বর ওয়ার্ডের বুড়িঘাট ইউনিয়নের বাসিন্দা।


নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজির আলম বলেন, “মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়